শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আত্মরক্ষার কৌশল শিখছেন শেরপুরে তরুণীরা

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুলাই, ২০২২ ০৮:৪০ পূর্বাহ্ন

    আত্মরক্ষার কৌশল শিখছেন শেরপুরে তরুণীরা

    বগুড়ার শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলছে কারাতে প্রশিক্ষণ। ১২ থেকে ২৫ বছরের ৩০ তরুণী এ প্রশিক্ষণ নিচ্ছেন। বাংলাদেশ শেশিনকাই সিতো-রিউ করাতে-দো অ্যাসোসিয়েশনের সহকারী প্রশিক্ষক অ্যাডভোকেট হালিমা খাতুন আত্মরক্ষার নানা কৌশল শেখাচ্ছেন। নিজেকে রক্ষায় তরুণীরাও সেই কৌশল রপ্তের চেষ্টা করছেন।

    ‘ভবিষ্যতের জন্য যুব দক্ষতার রূপান্তর’- প্রতিপাদ্যে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে আত্মরক্ষায় নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য উইমেনস হ্যাভেন ফর হিউম্যানিটি সংস্থার সহযোগিতায় স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। কোর্সের নাম দেয়া হয়েছে ‘আপস নয়, আত্মরক্ষা’। উপজেলায় এমন উদ্যোগ এ প্রথম।

    কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, কারাতে প্রশিক্ষক আমিনুল ইসলাম, স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উপদেষ্টা পরিষদের সভাপতি শাহনাজ পারভীন, সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুমা মরিয়ম এবং স্বেচ্ছাসেবক আমিনা মুমতারিন শ্রেয়া।

    কারাতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রশিক্ষক অ্যাডভোকেট হালিমা খাতুন বলেন, সমাজে নানা অবক্ষয় দেখা দিচ্ছে। বখাটেদের উৎপাত বেড়েই চলেছে। এমন ঘটনায় নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া কোনো মানুষ বিপদে পড়লে উপস্থিত লোকজন সাহস করে এগোতে চায় না, তাই শিশু থেকে বৃদ্ধ সবারই কারাতে শেখা উচিত। এছাড়া কারাতে শেখা শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে ভালো ভূমিকা রাখে। কিন্তু এটা শেখার তেমন কোনো উদ্যোগ নেয়া হয় না বললেই চলে। সেই বিবেচনায় স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশনের এ উদ্যোগ তরুণ-তরুণীদের মধ্যে উৎসাহ ও ব্যাপক সাড়া ফেলবে বলে মন্তব্য করেন তিনি।

    স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশনের সভাপতি মাসুমা মরিয়ম বলেন, নারীদের জন্য এ বিশেষ কোর্স আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা ও আত্মরক্ষাবিষয়ক প্রশিক্ষণের প্রতি তাদের আগ্রহী করে তোলা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ জুলাই, ২০২২ ০৮:৪০ পূর্বাহ্ন