শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় স্বাধীনতা শিক্ষক পরিষদের উপজেলা কমিটি গঠন

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ৯ জুলাই, ২০২২ ০৫:১৩ পূর্বাহ্ন

    পত্নীতলায় স্বাধীনতা শিক্ষক পরিষদের উপজেলা কমিটি গঠন

     শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ ) এর নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার  কমিটি গঠন করা হয়েছে।

    বৃহস্পতিবার ( ৭ জুলাই ) সকাল ১১ টায় পত্নীতলা উপজেলার বেসরকারি স্বুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি কলেজের শকাধিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নজিপুর মহিলা কলেজ হল রুমে নজিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ  মোহাম্মদ নূরুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ ) এর নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ )  এর নওগাঁ জেলা সহ সভাপতি অধ্যক্ষ আবু নাসের আহম্মেদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল ইসলাম,  প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক ও দপ্তর সম্পাদক এনামুল হক।

    এ সময় শতাধিক শিক্ষক ও শিক্ষিকাদের উপস্থিতি ও সম্মতিতে নজিপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ নূরুদ্দীন কে সভাপতি, গাহণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সুলতান মাহমুদ কে সাধারণ সম্পাদক ও নজিপুর মহিলা কলেজের প্রভাষক শামীম ইমতিয়াজ রিমন  কে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর