শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সভাপতি সহিদুল, মহাসচিব নুরুল হুদা

    বিসিএস কাস্টমস এন্ড ভ্যাট এসোসিয়েশনের নতুন কমিটি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৭ নভেম্বর, ২০২১ ১২:২৪ অপরাহ্ন

    বিসিএস কাস্টমস এন্ড ভ্যাট এসোসিয়েশনের নতুন কমিটি

    বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) এসোসিয়েশনের নির্বাচন-২০২১ ও এজিএম শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার, বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। এসময় ক্যাডারের সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ২০২১-২০২৩ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি নির্বাচন করা হয়। 

    কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুন্যালের প্রেসিডেন্ট (সদস্য, এনবিআর) ড. মো. সহিদুল ইসলাম এসোসিয়েশনের সভাপতি পদে ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান, কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার কাজী মুস্তাফিজুর রহমান, কাস্টম হাউস, পানগাঁও এর কমিশনার মো: শওকাত হোসেন। 

    মহাসচিব পদে কাস্টমসের অতিরিক্ত কমিশনার একেএম নুরুল হুদা আজাদ নির্বাচিত হন। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহমুদুল হাসান ও হাসান মুহাম্মদ তারেক রিকাবদার, কোষাধ্যক্ষ পদে ড. নাহিদা ফরিদী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভীন ও অফিস সেক্রেটারি পদে মো: ইফতেখার আলম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

    কার্যনির্বাহী কমিটির সদস্য পদে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. আব্দুল মান্নান শিকদার ও জাকিয়া সুলতানা, কমিশনার মোহাম্মদ এনামুল হক ও মো: মোয়াজ্জেম হোসেন, কাজী মুহম্মদ জিয়াউদ্দীন, মো: খায়রুল কবির মিয়া, মোহাম্মদ সফিউর রহমান, আ.আ.ম. আমীমুল ইহ্সান খান, মো: মিনহাজ উদ্দিন, সাইদুল আলম, নূর-এ-হাসনা সানজিদা অনুসূয়া নির্বাচিত হন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম। সভাপতিত্ব করেন কমিটির বিদায়ী সভাপতি ও এনবিআর সদস্য গ্রেড ১ জনাব খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান। 




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর