শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন সমাজকল্যাণ সচিব

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জুন, ২০২২ ১০:১১ অপরাহ্ন

    গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন সমাজকল্যাণ সচিব

    সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম শনিবার ( ৪জুন) গাজীপুর জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে সচিব গাজীপুরের টঙ্গীতে,শারীরিক  প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প  মিলনায়তনে আয়োজিত  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাজীপুর  সমাজসেবা  কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিমসহ অন্যান্য  কর্মকর্তাগণ বক্তব্য  রাখেন।

    এর আগে সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলম  মৈত্রী শিল্পের মুক্তা পানি উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেন। এছাড়া সচিব গাজীপুরের কাশিমপুরে সরকারি আশ্রয় কেন্দ্র, কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) ও টংগীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর