শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বামীর বাইক থেকে ছিটকে লরিচাপায় নিহত কলেজছাত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ নভেম্বর, ২০২১ ০৯:১৩ পূর্বাহ্ন

    স্বামীর বাইক থেকে ছিটকে লরিচাপায় নিহত কলেজছাত্রী

    চট্টগ্রামে কোচিং সেন্টার থেকে ফেরার সময় স্বামীর মোটরসাইকেল (বাইক) থেকে ছিটকে সড়কে পড়লে পেছনে থাকা লরিচাপায় কলেজছাত্রী নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নগরের ডবলমুরিং থানার ডিটি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাহিদা আফরোজ (২৩) চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

    তার স্বামীর নাম আরমান শাকিল। নগরের উত্তর কাট্টলী এলাকার একটি বাড়িতে থাকতেন তারা।

    জানা গেছে, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নাহিদা। ডিটি রোড এলাকায় পৌঁছালে হঠাৎ রাস্তার ভাঙা গর্তে  মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যান নাহিদা। এ সময় পেছন থেকে আসা একটি লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি।

    দুর্ঘটনার বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, নাহিদার মরদেহ পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় তারা কোনো অভিযোগ কিংবা মামলা করেনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ নভেম্বর, ২০২১ ০৯:১৩ পূর্বাহ্ন