শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুন, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ন

    অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

    চরফ্যাশনের দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রধান একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।

    গত ২৮ মে বেলা ১১টায় মন্ত্রী তাজুল ইসলাম এই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে মন্ত্রী তাজুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন সহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।

    অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন ৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ৪ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ২১৪ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট “দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ” এর একাডেমিক ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর