পিরোজপুরে মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

২৫ মে, ২০২২ ০৮:২৮ অপরাহ্ন

পিরোজপুরে  মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর জেলা মহিলা দলের উদ্যোগে বুধবার (২৫ মে) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহিলা দলের পিরোজপুর জেলা শাখার সভাপতি জাকিয়া  আসলামের সভাপতিত্বে দলীয় কার্যলয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহিলা দল পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি মনিরা আক্তার কেয়া, যুগ্মসাধারণ সম্পাদক রেহেনা হাফিজ, প্রচার সম্পাদক রিক্তা আকতার, সহ প্রচার সম্পাদক শিউলি রানা কার্যনির্বাহী কমিটির সদস্য বিউটি প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্র দলের সহ-সভাপতি আমিরুল ইসলাম (রুবেল ), জেলা ছাত্র দলের সহ-সভাপতি এইচ এম আলাউদ্দিন, জেলা  মহিলা দল, যুব মহিলা দলসহ  বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ।

সংক্ষিপ্ত আলোচনায় জাকিয়া আসলাম বলেন, তারেক রহমানের নির্দেশে  দেশের জন্য, দেশের খেটে খাওয়া নিপীড়িত অসহায় মানুষের অধিকার রক্ষার জন্য, দেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য  আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। দেশের জন্য লড়াই করবো। আপনারা সবাই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, মির্জা আব্বাস ভাইয়ের জন্য দোয়া করবেন।

পরে মাওলানা সাইদুর রহমান দোয়া পরিচালনা করেন এবং সবার মাঝে তবারক বিতরণ করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর