শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুৃরকানীতে বন্ধ থাকা পরিবহন চালুর দাবিতে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ মে, ২০২২ ০১:৫৪ অপরাহ্ন

    ইন্দুৃরকানীতে বন্ধ থাকা পরিবহন চালুর দাবিতে মানববন্ধন

    পিরোজপুরের ইন্দুৃরকানীতে বন্ধ থাকা দূর পাল্লার পরিবহন অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে সাধারণ জনতার উদ্যোগে আয়োজনে উপজেলার ঘোষেরহাট বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

    এসময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, ইন্দুরকানী সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ তোবারেক আলী হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, জাতীয় পার্টি (জেপি) উপজেলা স্বে”ছাসেবক পার্টির সভাপতি মোঃ রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু,
     
    উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জাগো কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মেহেদী হাসান হাওলাদার প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, অনতিবিলম্বে দূর পাল্লার পরিবহন ছেড়ে দেয়া না হলে এ উপজেলায় চলাচলকারী লোকাল বাস, মিনিবাস, ইজিবাইক সহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। বক্তারা আরও বলেন, পিরোজপুর বাস মালিক সমিতিরি একটি কুচক্রী মহল এ উপজেলায় দূর পাল্লার পরিবহন চলাচল বন্ধ করে দেয়। জানা যায়, গত- ২১ মে ইন্দুরকানী উপজেলা থেকে চলাচলকারী দূর পাল্লার সকল পরিবহন বন্ধ করে দেয়া হয়।

    পরিবহন বন্ধ করে দেয়ায় ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও খুলানগামী সকল যাত্রীগণ চরম ভোগান্তিতে পড়েছে। এলাকাবাসীর দাবি জনস্বার্থে দ্রুত দূরপাল্লার পরিবহন চলাচল করার ব্যবস্থা করা হোক।

    এ ব্যাপারে মুঠোফোনে এই প্রতিবেদককে পিরোজপুর জেলা বাস ও মিনিবাস সমিতির সভাপতি মোঃ জসিম খান জানান, আমরা কোন পরিবহন চলাচলে বাধা দেইনি। পিরোজপুর জেলায় গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও ডিসি অফিসের কর্মচারী নিহতের ঘটনায় বাস ভাংচুর সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাই আমরা চালকদের বৈধ কাগজপত্র চেয়েছি। যারা বৈধ কাগজপত্র দিতে পারবে তারা গাড়ি চালাতে পারবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর