শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁদপুরে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ২

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ মে, ২০২২ ০২:২০ অপরাহ্ন

     চাঁদপুরে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ২

    জেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট মিয়ারবজার এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় পিকআপ-সিএনজির সংঘর্ষে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।

    দুর্ঘটনায় ফাতেমা আলম নামের এক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং আব্দুল্লাহ নামক এক যুবক হাসপাতালে নেবার পরে মৃত্যুবরণ করে।

    নিহত দুজন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহত ফাতেমার বাবার নাম মাহবুবুল আলম। আরেকজন আব্দুল্লাহর বাবার নাম হোসেন পাটোয়ারী।
    নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

    নিহত ফাতেমা আলম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজীগঞ্জ থেকে সিএনজি করে চাঁদপুর আলআমিন স্কুল এন্ড কলেজে আসছিল।পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার এসআই মোতালেব এবং কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে ফাতেমার মৃতদের উদ্ধার করে মর্গে পাঠায় এবং আব্দুল্লাহকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর পরে মৃত্যুবরণ করে। পিকআপ এবং সিএনজিকে জব্দ করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।

    এদিকে পিকআপ এবং সিএনজির চালক দুজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর