শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মে, ২০২২ ০২:৩৫ অপরাহ্ন

     নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

    নাটোরের বড়াইগ্রামে বালুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার নগর কয়েনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান (৩৫) ও যাত্রী আল-মাহবুব (৪৩)। আহতদের বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, দুর্ঘটাকবলিত নোহা মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পাসপোর্ট অফিসের উদ্দেশে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে বালুবোঝাই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে যায় ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

    এছাড়া মাইক্রোবাসের বডির চাপায় আটকে যান যাত্রী আল মাহবুব। জীবিত অবস্থায় বাঁচার জন্য প্রায় ঘণ্টাখানেক আকুতি জানালেও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রেবাসের বডি কেটে বের করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার।

    নিহত চালক মনিরুজ্জামান চুয়াডাঙ্গা জেলা সদরের তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে ও যাত্রী আল-মাহবুব একই উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ও বাড়ি ওই একই এলাকায়।

    পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর