শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাথরবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতু

    আলী আকবর, নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২২ ০৩:৩৩ অপরাহ্ন

    পাথরবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতু

    ভোলার লালমোহনের ডাওরী বাজার এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। মঙ্গলবার ১৭ মে সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ভোলা-চরফ্যাশন রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

    জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরী বাজার বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন।

    লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙে ট্রাকসহ একটি অটোরিকশা খালে পড়ে যায়। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি সড়ক বিভাগের কর্তৃপক্ষকে অবগত করেছেন। তারা দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর