শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মেঘনার ভাঙন রোধে রাজাপুরে হাজারও মানুষের মানববন্ধন

    মনির আসলামী, ভোলা প্রতিনিধি

    ১৭ মে, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ন

    মেঘনার ভাঙন রোধে রাজাপুরে হাজারও মানুষের মানববন্ধন

    জন্মভিটা রক্ষায় রাক্ষসী মেঘনার ভাঙ্গন থেকে ভিটে মাটি রক্ষার দাবিতে রাজাপুরের  ভাঙ্গনকবলিত এলাকায় হাজারো মানুষের মানববন্ধন হয়েছে।

    সোমবার সকালে রাজাপুর ২নং ওয়ার্ডের জোরখাল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভিটে মাটি রক্ষায় সিসি ব্লকের দাবি জানান রাজাপুরবাসী।

    মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের বিশাল আয়তনের রাজাপুর যেখানে ২৬টি মৌজার বেশিসংখ্যক আজ মেঘনার গর্ভে বিলিন হয়ে গেছে তাই অতিদ্রুত যদি সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ অথবা জিওব্যাগ না দেওয়া হয় তাহলে এই বর্ষায় রাজাপুরের কয়েকটি প্রাইমারী স্কুলসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা বিলিন হয়ে যাবে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী, ইউপি সদস্য মাসুদ রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছাদেক ছোকদার, কলেজ ছাত্র আলামিনপ্রমুখ।

    দ্বীপ জেলা ভোলার রাজাপুর এই ইউনিয়নের হাজারো মানুষের প্রানের  দাবী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সঠিক সময়ে দ্রুত ব্যাবস্হা না নিলে হারিয়ে যাবে রাজাপুর সহ অনেক এলাকা।

    মানববন্ধন শেষে সাংবাদিক আমির হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মিজান সর্দার, আলামিন সর্দারসহ ৫ জনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর