শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংবাদ প্রকাশের জের

    সোনাগাজীতে সাংবাদিক বাহারকে হুমকি, থানায় অভিযোগ

    সোনাগাজী প্রতিনিধি

    ১৩ মে, ২০২২ ০৯:৩২ পূর্বাহ্ন

    সোনাগাজীতে সাংবাদিক বাহারকে হুমকি, থানায় অভিযোগ

    সোনাগাজীতে রাতের আঁধারে বাহার বেকারীতে তালা এই শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আমাদের নতুন সময় ও সাপ্তাহিক ফেনী বার্তার সোনাগাজী প্রতিনিধি সাংবাদিক বাহার উল্যাহ বাহারকে সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ড (ছাড়াইতকান্দি গ্রামের) মৃত আবদুর রব'র পুত্র মহিউদ্দিন মহিম নামে (আওয়ামীলীগ নেতা পরিচয়ধারী) প্রাণনাশের হুমকি প্রদান ও বিশ্রী ভাষায় গালমন্দ করে, মহিম ঐ সাংবাদিককে শারীরিক ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে, এসময় সোনাগাজী পৌর আওয়ামীলীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারি মহিমকে নির্বৃত্ত করার চেষ্টা করেন।  

    মহিম (৪০) সে গতবার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি প্রার্থী ছিলো, বর্তমানে কোন পদে আছে সেটা জানা যায়নি, তবে সে নিজেকে কখনো আওয়ামীলীগ নেতা, কখনো বিদেশে বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তা ইত্যাদি পরিচয় দেয়।

    গত ১১ মে বুধবার রাত ৯টায় সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্ট এলাকার হাবিব সওদাগরের দোকানের সামনে এঘটনা ঘটে।

    এই ঘটনায় সাংবাদিক বাহার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সাংবাদিক বাহার হুমকিদাতা জনৈক মহিউদ্দিন মহিম নামক ব্যক্তির উপযুক্ত বিচার দাবি করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর