শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দুই আসামির জামিন বিষয়ে বিচারকের কাছে ব্যাখ্যা তলব

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ নভেম্বর, ২০২১ ১০:৪৭ অপরাহ্ন

    দুই আসামির জামিন বিষয়ে বিচারকের কাছে ব্যাখ্যা তলব

    ১৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির রেজা ও পরিচালক ফাহিম আরিফ মোতাহারকে কোন ক্ষমতাবলে জামিন দিয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারকে দুই সপ্তাহের মধ্যে লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়েছে।

    গত সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    একই সঙ্গে কবির রেজা ও ফাহিম আরিফ মোতাহারকে দেওয়া জামিন স্থগিত করেছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। 

    আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

    আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের কোটি টাকা বিনিয়োগে হোটেল নির্মাণের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করে ১৮ কোটি ৯৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীরা। সেই মামলায় কবির রেজা ও ফাহিম আরিফ মোতাহারকে ১৮ মার্চ জামিন দেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। ওই জামিনের বিরুদ্ধে বাদীপক্ষ জজ আদালতে আবেদন করেন। জজ আদালত সে আবেদন খারিজ করলে বাদী পক্ষ হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তাদের জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। একইসঙ্গে এ  ঘটনায় বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেন।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর