শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিস্তল হাতে ছবি ফেসবুকে, সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ মে, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    পিস্তল হাতে ছবি ফেসবুকে, সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

    পিস্তল হাতে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন পাবনার এক ছাত্রলীগ নেতা। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টনক নড়েছে আইনশৃংখলা বাহিনীরও। আলোচিত ওই ছাত্রলীগ নেতাকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে।

    জেলা পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ছবিটি অনেক আগে পোস্ট করা হয়েছে। তবে সুজানগর থানা পুলিশ বলছে, ছবিটি দেওয়ার পরপরই তারা দেখতে পেয়েছেন।

    আবু বক্কার সিদ্দিকী রাতুল নামের এই যুবক সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক।

    রাতুল সুজানগরের নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে। উপজেলা আওয়ামী লীগের এক নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

    সুজানগর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ফেইসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। তার নামে পিস্তলের কোনো লাইসেন্স নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনরে আওতায় আনব। এরইমধ্যে তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।

    এ বিষয়ে পাবনার সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম বলেন, বিষয়টি জেলা পুলিশ অবহিত, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

    ঈদের দিনে কয়েকজন নেতার সঙ্গে ছবি তুলে ফেইসবুকে আপলোড দেওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবকিছুই আমরা তদন্ত করছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর