শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ২৫ এপ্রিল, ২০২২ ০৯:১১ পূর্বাহ্ন

    শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

    “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। আবাসিক মেডিকেল অফিসার আজিজুর হক সুইটের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সুনাইন জামান ও ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবিসহ অন্যরা।

    সভায় বক্তারা বলেন, দেশে দারিদ্র্যতা কমলে পুষ্টিহীনতা কমবে। নারীর ক্ষমতায়ন করলে শিশুরা পুষ্টিহীনতায় ভুগবে না। পুষ্টিহীনতায় ভুগলে শিশুর নানা ধরনের অসুখ-বিসুখ হয়ে থাকে। পুষ্টি সপ্তাহে সবার প্রতি আহবান শাক-সবজি, ফলমূলসহ সুষম খাবার খেতে হবে। তেল, চিনি, লবণ কম খেতে হবে। সঠিক পুষ্টির জন্য শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ মায়ের শালদুধ খাওয়াতে হবে। ছয়মাস পর্যন্ত বুকের দুধ এবং ছয়মাসের পর থেকে ২ বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাদ্য দিতে হবে। কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবারে উৎসাহিত করতে হবে। গর্ভবতী ও প্রসুতিদের স্বাভাবিক খবারের পাশাপাশি বাড়তি খাবারে নজর দিতে হবে। শেষে হাসপাতালে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ এপ্রিল, ২০২২ ০৯:১১ পূর্বাহ্ন