শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ৭ এপ্রিল, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুরে  মাসুদ রানা (৩৯) নামে এক রাজমিস্ত্রির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে বুধবার সকালে মাসুদের ভাই রুহুল আমিন বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, পৌর এলাকার রসুলপুর মোড়ে মাসুদের ভাই রুহুল আমিনের চায়ের দোকানের সামনে ট্রাক্টর মেরামতকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে মৌখিকভাবে মিমাংসাও হয়। কিন্তু এরই সূত্র ধরে রাতে ১০-১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মাসুদ রানার বসতবাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে দুটি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে ভাঙচুর করা হয় রুহুলের চায়ের দোকান, একটি মোটরসাইকেল ও ফ্রিজসহ বেশ কয়েকটি আসবাবপত্র।

    তবে প্রতিপক্ষ  সেরাজুল ইসলামের কোন মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ এপ্রিল, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ন