শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

    নিজস্ব প্রতিবেদক

    ৪ এপ্রিল, ২০২২ ১২:৪৯ অপরাহ্ন

    রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ৮ বছর যাবৎ শিবপুর এলাকায় ফার্ণিচারের ব্যবসা করে আসছে। তার সঙ্গে সাইফুল নামে তার এক ভাতিজাও থাকে। সাইফুলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।  

    নবীনগর থানা ওসি (তদন্ত) নূরে আলম জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আমরা দুটি ক্লু পেয়েছি। শিগগির এর রহস্য উদঘাটন করতে পারব।  

    নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, বাঘাউড়া গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচারের দোকান আছে। তিনি ওই গ্রামের একটি বাড়িতে বেশ কয়েকবছর ধরে ভাড়া থাকেতেন। সোমবার ভোররাতে সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সাহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার পর সঙ্গে সঙ্গে কে বা কারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর