শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিখিল-নুসরাতের বিয়ে অবৈধ ঘোষণা আদালতে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ নভেম্বর, ২০২১ ০৯:০৮ পূর্বাহ্ন

    নিখিল-নুসরাতের বিয়ে অবৈধ ঘোষণা আদালতে

    ভারতের আলোচিত নিখিল জৈন এবং নুসরাত জাহানের বিয়ে আইনত বৈধ নয় বলে রায় দিয়েছেন পশ্চিমবঙ্গের আলিপুর আদালত। তাদের বিয়ে খারিজ করে দেন আদালত।

    মঙ্গলবার এ মামলার রায় দান প্রক্রিয়া শেষ হয়। এরপর বুধবার আদালতের পক্ষ থেকে এ নির্দেশনা দুপক্ষের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যমের

    বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন ধরে। তুরস্কে নুসরাত ও নিখিলের বিয়ে হলেও ভারতে বিয়ের রেজিস্ট্রি হয়নি। সে কারণে গত ফেব্রুয়ারিতেই অ্যানালমেন্টের মাধ্যমে নুসরাতের কাছ থেকে আলাদা হতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিখিল।

    ‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’ নিয়ে নিখিল জৈনের করা মামলায় আদালত রায় দিয়েছেন তার পক্ষেই। নিখিলের আইনজীবী সত্যব্রত চক্রবর্তী জানিয়েছেন, ‘বিচারপতি আমার মক্কেলের পক্ষে রায় দিয়েছেন’।

    বুধবার নিখিল জৈনের জন্মদিন ছিল। আদালতের এই রায় সম্পর্কে নিখিল বলেন, জন্মদিনে এটা সেরা উপহার। নুসরাতের জন্য গত দুই বছর ঠিক মতো জন্মদিন উদযাপন করতে পারিনি। 

    ২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুমে রূপকথার ‘বিয়ে’ সেরেছিলেন নুসরাত জাহান। এরপর জুনে কলকাতায় বসেছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। সেই বিয়েকে বৈধ নয় বলে ঘোষণা দিলেন আদালত।
     




    সাতদিনের সেরা খবর

    ভিন্ন খবর - এর আরো খবর

    বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড? 

    বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড? 

    ১৮ নভেম্বর, ২০২১ ০৯:০৮ পূর্বাহ্ন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এ কি হাল?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এ কি হাল?

    ১৮ নভেম্বর, ২০২১ ০৯:০৮ পূর্বাহ্ন

    ক্রাশ না ক্রাচ

    ক্রাশ না ক্রাচ

    ১৮ নভেম্বর, ২০২১ ০৯:০৮ পূর্বাহ্ন

    গৃহপরিচারিকা বেবি হালদার এখন নামি লেখিকা

    গৃহপরিচারিকা বেবি হালদার এখন নামি লেখিকা

    ১৮ নভেম্বর, ২০২১ ০৯:০৮ পূর্বাহ্ন

    বাঁচার আকুতি কত হৃদয়বিদারক !

    বাঁচার আকুতি কত হৃদয়বিদারক !

    ১৮ নভেম্বর, ২০২১ ০৯:০৮ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গাছেই ৫০ মৌচাক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গাছেই ৫০ মৌচাক

    ১৮ নভেম্বর, ২০২১ ০৯:০৮ পূর্বাহ্ন