শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টাঙ্গাইলে পিকআপ ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত, আহত ৬

    নিজস্ব প্রতিবেদক

    ১ এপ্রিল, ২০২২ ০৪:০৮ অপরাহ্ন

    টাঙ্গাইলে পিকআপ ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত, আহত ৬
    টাঙ্গাইলে পিকআপ ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত, আহত ৬

    জেলার কালিহাতীতে শুক্রবার সকালে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। এর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

    নিহতরা হলো- কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও ইজিবাইক চালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীরবাসিন্দা গ্রামের রীনা  বেগম (৩০)।

    আহতরা হলো- কালিহাতী পৌরসভার চামুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইদ্রিস (৫০), উত্তরবঙ্গের রৌমারী গ্রামের আওয়ালের মেয়ে লতা (৪০), লালমনিরহাটের নীলকান্দের ছেলে ভবেন (৫০), তার স্ত্রী গীতা রানী (৪০), একই এলাকার আনেশ্বরের মেয়ে তাপসী (৬) ও আফসার আলীর ছেলে মিলন।
    পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী শহরের আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে ইজিবাইকটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ হামিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী উপজেলা সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে পিকআপটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৬ জন আহত হয়।

    এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল¬া আজিজুর রহমান জানান, পিকআপ ভ্যান চালক পলাতক রয়েছে। পিকআপ ও ইজিবাইকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর