শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে প্রতিবন্ধী রাহুলের দেয়া হুইল চেয়ার বিতরণ

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ২৬ মার্চ, ২০২২ ০৯:৩৮ অপরাহ্ন

    তাড়াইলে প্রতিবন্ধী রাহুলের দেয়া হুইল চেয়ার বিতরণ

    কিশোরগঞ্জের তাড়াইলে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে প্রতিবন্ধী রাহুল বিশ্বাসের দেয়া হুইল চেয়ার বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন।

    শনিবার (২৬মার্চ) সন্ধ্যা ৭ঘটিকায় উপজেলা হলরুমে  এ হুইল চেয়ার বিতরণ করা হয়।উপজেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয় নূর অটিজম বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী সুইটি আক্তার'কে এই হুইল চেয়ার প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন । এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দামিহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মবিন, জাতীয় ছাত্রসমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন,নূর অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খান এবং হুইল চেয়ার ডোনার রাহুল বিশ্বাস প্রমূখ।

    যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত নূর অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খান জানান,আমাদের পার্শবর্তী উপজেলা করিমগঞ্জের কৃতি সন্তান প্রতিবন্ধী রাহুল বিশ্বাস নিজে শারিরিকভাবে প্রতিবন্ধী হয়েও এলাকার প্রতিবন্ধীদের উন্নয়নে সাধ্যমতো সহযোগীতা করে আসছেন।আজ তারই দেয়া হুইল চেয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে প্রতিবন্ধী সুইটি'কে প্রদান করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর