শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াকরণ পণ্য সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ২২ মার্চ, ২০২২ ০৮:৫০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াকরণ পণ্য সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা
    শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াকরণ পণ্য সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা

    শিবগঞ্জে অর্থকরী ফসল নিরাপদ আম উৎপাদন ও এর প্রক্রিয়াকরণ পণ্য সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী “আম রপ্তানির জন্য কন্টক ফার্মিং মাধ্যমে GAP এবং HACCP এর মাধ্যমে নিরাপদ আম উৎপাদন ও এর প্রক্রিয়াকরণ পণ্য সম্পর্কে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    সাধারণ সম্পাদক বিএমপিএম কোরাইশী মিলুর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক শুকুরুদ্দীন, এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর প্রোগ্রাম সহকারী কমকর্তা লিটন চন্দ্র রায়। প্রশিক্ষণ কর্মশালার আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার, নিরাপদ আম উৎপাদন, বিশ্ব ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ কেবিডি মোঃ জহুরুল ইসলাম (পিএইডি ফেলো)।

    কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম চাষাবাদ পদ্ধতি, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির করণের অঙ্গিকার ব্যাক্ত করেন উপস্থিত ৭০ জন আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আম চাষী ও ব্যবসায়ী বৃন্দ ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ মার্চ, ২০২২ ০৮:৫০ পূর্বাহ্ন