বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে উদ্যোগ নিয়েছে ইরান

জাগো কণ্ঠ ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১২ অপরাহ্ন

 বাংলাদেশে স্বাস্থ্য খাতে  যে উদ্যোগ নিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

আগামী অক্টোবরে বাংলাদেশে শুরু হতে যাওয়া ‘মেগা মেডিকেল ক্যাম্প প্রজেক্ট’ যৌথভাবে বাস্তবায়ন করবে ইসলামি দেশগুলোর স্বাস্থ্য পর্যটন উন্নয়ন কেন্দ্র এবং টেবমেড ট্যুরিজম ইরান। ইরানের টেবমেড ট্যুরিজম-এর সিইও ডা. আলী বাজাজি এতথ্য জানান। 

তিনি জানান, প্রকল্পটি দুই ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে (অক্টোবর–ডিসেম্বর) অনলাইন ও অফলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে চুক্তি এবং ঢাকায় সরাসরি ইরানি ডাক্তার ও বিশেষজ্ঞদের মাধ্যমে রোগী দেখার ব্যবস্থা করা হবে।

দ্বিতীয় ধাপে (২০২৬ সালে) রোগীদের সঙ্গে প্রাথমিক চুক্তি, ভিসা ও ফ্লাইট সমন্বয় এবং বিদেশে বিশেষায়িত চিকিৎসার রেফারাল কার্যক্রম চালানো হবে।

ডা. বাজাজির মতে, প্রকল্পটির মাধ্যমে বছরে আনুমানিক ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হতে পারে, যা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।

ইরানের নেতৃস্থানীয় মেডিকেল ট্যুরিজম কোম্পানি টেবমেড-এর মাধ্যমে বেশকিছু বাংলাদেশি রোগী সম্প্রতি চিকিৎসা নিয়েছেন। কিডনি প্রতিস্থাপন, বন্ধাত্বরোগীর প্রজনন প্রযুক্তি আইভিএফ ও সারোগেসি, ক্যান্সার, প্লাস্টিক সার্জারি, হার্ট ও হাড়ের সমস্যার জন্য তারা ইরানে আসেন।




সাতদিনের সেরা খবর

স্বাস্থ্য - এর আরো খবর

তামাক আবাদ নিয়ে যা বললেন স্বাস্থ্য উপদেষ্টা

তামাক আবাদ নিয়ে যা বললেন স্বাস্থ্য উপদেষ্টা

৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:১২ অপরাহ্ন