শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়নের আহ্বান প্রধান উপদেষ্টার

    নিজস্ব প্রতিবেদক

    ২০ অগাস্ট, ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ন

    স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়নের আহ্বান প্রধান উপদেষ্টার
    ছবি: সংগৃহীত

    স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রতিটি নীতি রোগ নিয়ন্ত্রণ, শিশু কিশোর ও নারী স্বাস্থ্যের অগ্রাধিকার ও সচেতনা বৃদ্ধিতে সহায়ক হতে হবে।

    অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস এ কথাগুলো বলেন। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।

    প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা ৭১ ভাগ ঘটে থাকে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে শতকরা ৫১ ভাগ মানুষের মৃত্যু হয় ৭০ বছর বয়সের নিচে, যাকে অকালমৃত্যু হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের মানুষের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় (আউট অব পকেট এক্সপেন্ডিচার) ৬৯ শতাংশ, যার বেশির ভাগ অসংক্রামক রোগের জন্য ব্যয় হয়।

    প্রধান উপদেষ্টা বলেন, অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নয়, বরং এটি ব্যক্তিগত ও জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত।

    প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে, বিশেষ করে ৫ আগস্ট–পরবতী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ সত্যিই প্রশংসনীয় ভূমিকা নিয়েছে। তিনি জেনেছেন, আজকের আয়োজনে তারা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

     




    সাতদিনের সেরা খবর

    স্বাস্থ্য - এর আরো খবর