শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজশাহী বোর্ড

    এইচএসসির ফলাফল প্রস্তুতে আপ্যায়ন বিল সাড়ে ৩ লাখ টাকা!

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন

    এইচএসসির ফলাফল প্রস্তুতে আপ্যায়ন বিল সাড়ে ৩ লাখ টাকা!

    এইচএসসির ফল প্রস্তুত করে দেওয়ার জন্য দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কাছ থেকে আপ্যায়ন বাবদ ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে সম্প্রতি এই টাকা জমা হয়েছে।


    দিনাজপুরের কর্মকর্তারা বলছেন, এভাবে টাকা নেওয়া অযৌক্তিক। অভিযোগ উঠেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলী এই টাকা হাতিয়ে নিয়েছেন।

    জানা গেছে, ২০০৭ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে আলাদা করে দিনাজপুর শিক্ষা বোর্ড গঠন করা হয়। কিন্তু এখনও দিনাজপুর শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টার নেই। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ২০১০ সাল থেকে দিনাজপুর শিক্ষা বোর্ড রাজশাহী শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টার থেকেই ফলাফল প্রস্তুত করে নেয়।


    এ জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে দিনাজপুরের সাতজন কর্মকর্তা আছেন। তাদের রাজশাহী বোর্ডের কর্মকর্তারা সহায়তা করে থাকেন। আর এ জন্যই আপ্যায়ন বাবদ টাকা নিয়েছেন রাজশাহীর কর্মকর্তারা।

    গত ২৪ জানুয়ারি টাকা চেয়ে দিনাজপুরের শিক্ষা বোর্ডের কাছে চিঠি পাঠানো হয়। দিনাজপুর শিক্ষাবোর্ডের প্যাডেই লেখা হয় চিঠি। চিঠিতে স্বাক্ষর করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলী।

    চিঠিতে আপ্যায়ন বাবদ ৩ লাখ ৭০ হাজার টাকা আজাহার আলীর নামে অগ্রিম পাঠানোর অনুরোধ জানানো হয়। ফল প্রকাশের সপ্তাহখানেক আগে দিনাজপুর শিক্ষা বোর্ড এই টাকা পরিশোধ করে।

    দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন বলেন, ‘চা-নাশতা খাওয়ার জন্য এক বোর্ড আরেক বোর্ডের কাছে টাকা নেবে, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। এখন টাকা না দিলে তো রাজশাহী বোর্ডের কম্পিউটার সেন্টারের কর্মকর্তারা আমাদের কর্মকর্তাদের সহায়তা করবেন না। সে কারণেই টাকা দিতে হয়।’


    তবে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলী বলেন, ‘এইচএসসির ফল প্রকাশের সপ্তাহখানেক আগে ডাচ্‌-বাংলা ব্যাংকে আমার ব্যক্তিগত হিসাবে টাকা এসেছে। দিনাজপুরের ফল প্রস্তুত করে দিতে রাত জেগে আমাদের কাজ করতে হয়। সে কারণেই আপ্যায়ন বাবদ টাকা নেওয়া হয়।’

    রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর বলেন, ‘প্রতিটি পরীক্ষার ফল প্রস্তুত করে দিতে প্রায় এক মাস সময় লাগে। দিনাজপুরের সাতজন কর্মকর্তা রাজশাহী বোর্ডে থাকলেও তারা একাই ফল প্রস্তুত করতে পারেন না। আমাদের কর্মকর্তা-কর্মচারিদের রাত জেগে বাড়তি কাজ করতে হয়। সে জন্যই তাদের আপ্যায়নের জন্য কিছু টাকা নেওয়া হয়।’

     




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন