শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৪৪ অপরাহ্ন

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত
    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

    নওগাঁর পত্নীতলায় বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল আরোহী সিয়াম (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সিয়াম উপজেলার ঘোষপাড়া গ্রামের হানিফের ছেলে।

    স্থানীয় ও থানা সূত্রে জানা যায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় নওগাঁ ধামইরহাট আঞ্চলিক সড়কে নজিপুর কাঁচা বাজার সংলগ্ন হরিরামপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

    বালুবাহী ট্রাক্টর নজিপুর বাসস্ট্যান্ডের দিকে আসছিল এবং মোটরসাইকেল আরোহী সিয়াম ধামইরহাটে দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

    আহত অবস্থায় স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়।

    পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে মৃত্যু হয়েছে সিয়ামের এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৪৪ অপরাহ্ন