শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দুর্বল রাষ্ট্রীয় কাঠামোর কারণে দেশে বিভিন্ন সমস্যা রয়েছে : ফরহাদ মজহার

    নিজস্ব প্রতিবেদক

    ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ন

    দুর্বল রাষ্ট্রীয় কাঠামোর কারণে দেশে বিভিন্ন সমস্যা রয়েছে : ফরহাদ মজহার

    কবি, লেখক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, রাষ্ট্রের সঠিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হলে শারীরিকভাবে অক্ষম জনগোষ্ঠীর সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যেত। তিনি বলেন, ‘আপনি যদি নাগরিকদের অন্তর্ভুক্ত করে একটি রাষ্ট্রীয় ধারণা এবং কাঠামো গড়ে তুলতে পারেন, তবে শারীরিকভাবে প্রতিব›দ্ধী ব্যক্তিদের অবশ্যই ভিত্তি থাকতে হবে। 
    শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনায় প্রতিবন্ধীদের নিয়ে তিনি এসব কথা বলেন। ‘জনপরিসরে অদৃশ্য প্রতিবন্ধী নাগরিক: বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের প্রত্যাশা’ শিরোনামে আলোচনাটি আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর দ্য এক্সচেঞ্জ অ্যান্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)।

    সালমা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম ও বি-স্ক্যানের পরিচালক ইফতেখান মাহমুদ।

    ফরহাদ মজহার বলেন, “আমাদের সমাজের রাষ্ট্রীয় চিন্তা খুবই দুর্বল। আমরা সরকার আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য বুঝি না। আমি প্রায়শই রাষ্ট্র কাঠামোর কথা বলি, কারণ কাঠামোতে জনগণের সমস্যা বিদ্যমান। আমরা গ্রামে বড় হয়েছি। সমস্যাটি গ্রামীণ সমাজে কখনই একটি বড় সংকট হিসাবে দেখা দেয়নি, কারণ সমাজ যে কোনও উপায়ে এটির প্রতিক্রিয়া জানাতো। তবে, পুঁজিবাদের কারণে এটি রাষ্ট্রীয় পর্যায়ে অনুপস্থিত বলে মনে হচ্ছে”।
    দেশে অটিজম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ সয়াবিন তেলের ব্যবহার উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সয়াবিন তেল খাওয়ার কারণে অটিস্টিক শিশুদের সংখ্যা বেড়েছে।

    আলোচনায় বাংলা একাডেমির পরিচালক অধ্যাপক আজম বলেন, যারা মানবসৃষ্ট প্রতিবন্ধী, তাদের দায় রাষ্ট্র কখনো এড়াতে পারে না। এছাড়া যারা প্রাকৃতিকভাবে প্রতিবন্ধী তাদের দিকে তাদের মতো করে নজর দিতে পারাটা সভ্যতা-সংস্কৃতির স্মারক। আমাদের রাষ্ট্রের সক্ষমতা অনেক কমেছে। ফলে আকাঙ্খা তুঙ্গে নিয়ে অনেক কিছু আমরা হয়তো চাইতে পারব না। কিন্তু বিদ্যমান কাঠামোর মধ্যে অনেক চাওয়া পূর্ণ করা সম্ভব।

    ইফতেখার মাহমুদ বলেন, আমাদের জন্য দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তন হবে! আমাদের দেশে মানুষের বৈচিত্র কম। ফলে এখানে বহুত্ববাদী আলোচনা কম হয়। সেকারণে আমরা লেখাপড়া করলেও ভিক্ষুক, হকারি করলেও ভিক্ষুক; এরকম একটা মানসিকতা কাজ করে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ন