শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বান্দরবানে সন্ত্রাসীদের একটি আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক

    ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:০৪ অপরাহ্ন

    বান্দরবানে সন্ত্রাসীদের একটি আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

    বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেখান থেকে অস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
    বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জনানো হয়।

    এতে বলা হয়, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে আস্তানা স্থাপন করে একদল পাহাড়ী সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে। এ প্রেক্ষিতে বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে সীমান্তবর্তী দোপানিছড়া এলাকার গহীন জঙ্গলে  অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আস্তানা থেকে ২ টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩ টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও-ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ১টি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম  উদ্ধার করা হয়।

    এছাড়াও অবজারভেশন পোস্ট, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধান পাওয়া গেছে। পরে ওই সন্ত্রাসী আস্তানা ধ্বংস করেছে বিজিবি সদস্যরা ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর