শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন

    নিজস্ব প্রতিবেদক

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩২ অপরাহ্ন

    বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন
    সেলিনা হোসেন

    বাংলা একাডেমির সভাপতি পদে কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। গত ৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

    উল্লেখ্য, সেলিনা হোসেন ১৯৭০ সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৭ সালে বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক নিযুক্ত হন। দীর্ঘ সময় উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সম্পাদনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রয়েছে সেলিনা হোসেনের।

    সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ সেলিনা হোসেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ফিলিপস্ সাহিত্য পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

    প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা গেলে সভাপতির পদটি শূন্য হয়।  সেলিনা হোসেন অধ্যাপক রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর