শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিংগাইরে লুন্ঠিত মালামালসহ ৫ ডাকাত গ্রেফতার 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৫ এপ্রিল, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ন

    সিংগাইরে লুন্ঠিত মালামালসহ ৫ ডাকাত গ্রেফতার 

    সিংগাইরে লুন্ঠিত মালামাল সহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

    পুলিশ জানায়, গত ২৮ মার্চ  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কমলনগর গ্রামের প্রবাসী উজ্জ্বল সন্যাসী(৩৭) এর বাড়িতে ডাকাতির দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে সিংগার থানা পুলিশ ৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল কুদ্দুস (৫০), মোঃ আরমান (৩৫),  মোঃ মিজান(২৫), সোহাগ(২৫) ও মোঃ মনির হোসেন(৩৭)। 

    মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (বিপিএম, পিপিএম বার) জানান,  ডাকাতির পরিকল্পনাকারী আব্দুল কুদ্দুস এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জমাদির মধ্য ১টি বড় রামদা, ১টি লোহার নাক চিরানী (তালা ও গ্রীল ভাঙ্গার কাজে ব্যবহৃত), ১টি  বড় সেলাই রেঞ্জ, ১টি ধারালো চাকু, ১টি প্লাস, ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়। এছাড়া  স্বর্ণকার  মোঃ মনির হোসেন এর হেফাজত হতে লুন্ঠিত স্বর্ণালংকারের মধ্য হতে ৫ ভরি ৩ আনা ৫ রত্তি স্বর্ণালংকার ও লুন্ঠিত স্বর্ণ বিক্রির নগদ ৩ লক্ষ ৫৩ হাজার টাকা এবং অপর ডাকাত মোঃ মিজান এর হেফাজত হতে লুন্ঠিত মাল বিক্রয়ের ভাগের নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার আরো জানান,  ডাকাত আব্দুল কুদ্দুস এর বিরুদ্ধে ১৭টি, মোঃ আরমান এর বিরুদ্ধে ৮টি, মোঃ মিজান এর বিরুদ্ধে ৩টি এবং সোহাগ এর বিরুদ্ধে ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তারা আন্তঃজেলা ঢাকাত চক্রের সদস্য। 

    গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছি। 
    গ্রেফতারকৃতরা গত ২৮ মার্চ দিবাগত রাত পৌনে ২ টার দিকে উজ্জল সন্ন্যাসীর বাড়ির লোহার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।  পরে খাবারের সাথে চেতনানাশক  ট্যাবলেট মিশিয়ে অজ্ঞান করে ২১ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ এপ্রিল, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ন