শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী জেলা পুনাকের শীতবস্ত্র বিতরণ

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৫ জানুয়ারী, ২০২৪ ০১:৪৩ অপরাহ্ন

    রাজবাড়ী জেলা পুনাকের শীতবস্ত্র বিতরণ

    রাজবাড়ী সদর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার বিকালে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক রাজবাড়ীর পক্ষ থেকে দুস্থ শীতার্ত নারীদের মাঝে ১০০০ এক হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

    জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক সভানেত্রী হালিমা আখতার শিরীনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।

    এ সময় পুনাক সভানেত্রী বলেন, পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। তারই ধারাবাহিকতায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) তাদের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

    পুনাক সভানেত্রী আরো বলেন, ব্যক্তিগত উদ্যোগে হয়তো বড় কিছু করা সম্ভব নয় কিন্তু সাংগঠনিকভাবে কিছু করার চেষ্টা করছে রাজবাড়ী জেলা পুলিশ পুনাক। শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই।

    এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রোজাউল করিম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), ডাঃ সিরাজুম মুনিরা প্রত্যাশা, মেডিকেল অফিসার, ডিআইও-১ ,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজবাড়ীর অন্যান্য সদস্যবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ জানুয়ারী, ২০২৪ ০১:৪৩ অপরাহ্ন