শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খালেদার মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৫ পূর্বাহ্ন

    খালেদার মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র নিঃস্বার্থ মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ-সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
    রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে  কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করা হয়।

    জেলা বিএনপি'র সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে  এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির। বিএনপি চেয়ারপারসর্নের উপদেষ্টা কাউন্সিলের সদস্য৷ ও জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিক নির্দেশনায় বান্দুটিয়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে এস এম ইকবাল হোসেন, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার, আব্দুল খালেক শুভ প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় জেলা  বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

     জিন্নাহ কবির বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নইলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এর আগে সেওতা- বান্দুটিয়া সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৫ পূর্বাহ্ন