শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাবনার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ জানুয়ারী, ২০২২ ১২:০৪ অপরাহ্ন

     পাবনার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩
    সড়ক দুর্ঘটনা

    পাবনা সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) সকালে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।

    নিহতরা হলেন- সাঁথিয়ার আতাইকুলা ইউনিয়নের পুটিগাড়া গ্রামের তারুণ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের কহায় হোসেনের ছেলে আব্দুল মোমিন (৩৮) ও সদরের দাপুনিয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকার আসাদুল ইসলামের ছেলে ও জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৮)।

    এদের মধ্যে সাজ্জাদ হোসেন উপজেলার জোতআদম এলাকায় করিমনের চাপায় নিহত হন। জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাশ করেছেন সাজ্জাদ। ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

    সকাল ৮টার দিকে স্কুলছাত্র সাজ্জাদ হোসেন জোতআদম মোড় থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি করিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

    অন্য দুজন সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় জন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো একজন।  স্থানীয়রা জানায়, সকালে ধান বিক্রি করার জন্য পুটিগাড়া থেকে তৈলকুপি মোড় হয়ে মাধপুরের দিকে ভ্যানগাড়ি করে যাচ্ছিলেন রবিউল ইসলাম ও আব্দুল মোমিন। পথে তাদের ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

    মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মালবোঝাই ট্রাকটি পাবনা থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ জানুয়ারী, ২০২২ ১২:০৪ অপরাহ্ন