শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ২৬ জুলাই, ২০২৩ ০৭:৪২ পূর্বাহ্ন

    গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

    'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ (২৪-৩০ জুলাই) উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত কমিটির বাস্তবায়নে ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার শতাধিক জেলেদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মৎস্যের উপর বিভিন্ন অবদান রাখায় উজানচর ইউনিয়নের সাখাওয়াত হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের আ. রাজ্জাক মোল্লা ও ছোট ভাকলা ইউনিয়নের আসাদুজ্জামান চুন্নু'কে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

    এর আগে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পুকুর পাড়ে গিয়ে সেখানে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা প্রশাসন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ও রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজিব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. আসরাফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ জুলাই, ২০২৩ ০৭:৪২ পূর্বাহ্ন