শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ নভেম্বর, ২০২২ ১০:০১ অপরাহ্ন

     নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত

    গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনের মধ্য দিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মোমবাতি প্রজ্বলন, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় এই লেখককে স্মরণ করেন তাঁর পরিবার, স্বজন,ভক্ত ও পাঠকেরা।

    রোববার রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়। রাতে নুহাশপল্লীতে এক হাজার ৭৪টি মোমবাতি প্রজ্বালন করা হয়।

    নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, রোববার ভোরে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তাঁর দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে যান। সকালে দুই সন্তান, নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারি, অসংখ্য হুমায়ুনভক্তদের নিয়ে হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শেষে লেখকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে সেখানকার হোয়াইট হাউজের সামনে কেক কাটা হয়।

    গাজীপুর সদর থেকে ২৫ কিলোমিটার ভেতরে পিরুজালী এলাকায় অবস্থিত নুহাশপল্লী। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদ ভক্ত ও পাঠকেরা। কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করে নানা শ্রেণি-পেশার মানুষ। তারা হুমায়ূন আহমেদের নিজ হাতে সাজানো গোছানো নুহাশপল্লীর বিভিন্ন স্থাপনা এবং নান্দনিক শিল্পকর্ম ঘুরে দেখেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও নুহাশপল্লীতে আসেন প্রিয় লেখক হুমায়ুন আহমেদের সমাধিস্থলে। তারা নুহাশপল্লী ঘুরে দেখেন।

    মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেন, সর্বস্তরে শুদ্ধতম বাংলাভাষার চর্চা হোক।

    উল্লেখ্য, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি মারা যান। পরে গাজীপুরের নুহাশপল্লীর লিচু তলায় তাকে সমাহিত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৩ নভেম্বর, ২০২২ ১০:০১ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৩ নভেম্বর, ২০২২ ১০:০১ অপরাহ্ন