যে কারণে আদালতে বিষ চাইলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা

জাগো কণ্ঠ ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৯ অপরাহ্ন

যে কারণে আদালতে বিষ চাইলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা
ছবি: সংগৃহীত

কারাগার থেকে বের হতে দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে সূর্যের আলো দেখেন না। পোশাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকি হাতে ছত্রাক জন্মেছে।

তাই বিচারকের কাছে বিষ চেয়ে কান্নায় ভেঙে পড়েন কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা।

গত মাসেই রেনুকাস্বামী নামের এক ব্যক্তির খুনের মামলায় দর্শন, তার স্ত্রী পবিত্র গৌড়াসহ পাঁচ অভিযুক্তকে কারাগারে রাখার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। কারাগারে থাকার সময় যেন কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়া না হয়, সেটিও নিশ্চিত করার পরামর্শ দেন বিচারকরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিটি সিভিল ও সেশনস কোর্টে অভিনেতা দর্শনের খুনের মামলার শুনানি ছিল।

শুনানির সময় বিচারকের কাছে অভিনেতা দর্শন অনুরোধ জানান, তাকে যেন বিষ এনে দেওয়া হয়। গতকাল দোকানকর্মীকে হত্যার শুনানি শেষে এই মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মামলা শুনানি স্থগিত রেখেছেন আদালত। 

জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা ও অভিনেত্রী পবিত্রা গৌড়া দীর্ঘদিন ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন।

তাঁদের দুইজনের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন রেণুকা স্বামী নামের এক ভক্ত। সম্পর্কের বিষয়টি মেনে নিতে না পেরে ইনস্টাগ্রামে অভিনেত্রী পবিত্রাকে অবমাননা করে মেসেজ পাঠিয়েছিলেন। অভিনেত্রীকে অবমাননার জেরে রেণুকাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৯ অপরাহ্ন

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৯ অপরাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৯ অপরাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৯ অপরাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৯ অপরাহ্ন