‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

জাগো কণ্ঠ ডেস্ক

২৪ অগাস্ট, ২০২৫ ০৬:৫২ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের
ছবি: সংগৃহীত

‘এবার শহর চিনবে তার আসল নায়ককে’- সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে এমনই নতুন বার্তা দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। রাজার মতো তিনি ঘোষণা দিয়ে জানান, শহর এবার নতুন এক লিজেন্ডকে জানার অপেক্ষায়।

শুক্রবার (২২ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে এ বিশেষ বার্তা দেন শাকিব। লেখেন, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে! এবার আসছে মিথের ধারা।

‘প্রিন্স’ লিখে হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও লেখেন, ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’- এমন একটি গল্প যেখানে শহরটি জানতে পারে তার কিংবদন্তিকে।

সবশেষে শাকিব লেখেন,পরিচালনায় আবু হায়াত মাহমুদ। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড।

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব অভিনীত নতুন এ সিনেমা।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন শাকিব। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে অভিনেতার।




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

২৪ অগাস্ট, ২০২৫ ০৬:৫২ পূর্বাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

২৪ অগাস্ট, ২০২৫ ০৬:৫২ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

২৪ অগাস্ট, ২০২৫ ০৬:৫২ পূর্বাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

২৪ অগাস্ট, ২০২৫ ০৬:৫২ পূর্বাহ্ন