যে কারণে সালমান খানের পারিশ্রমিক একলাফে কমলো ১০০ কোটি রুপি

জাগো কণ্ঠ ডেস্ক

২৫ অগাস্ট, ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ন

যে কারণে সালমান খানের পারিশ্রমিক একলাফে কমলো ১০০ কোটি রুপি
ছবি: সংগৃহীত

এবারের বিগ বস মৌসুমে সপ্তাহান্তে সালমান খানের পারিশ্রমিক ১০ কোটি রুপি, এবং তিনি শো সঞ্চালনা করবেন মাত্র ১৫ সপ্তাহ। এর ফলে তার মোট আয় দাঁড়াচ্ছে ১৫০ কোটি রুপি। উল্লেখ্য, ‘বিগ বস ১৮’-এর জন্য তিনি নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি। ফলে সালমান খানের পারিশ্রমিক একলাফে কমলো ১০০ কোটি রুপি।

তবে সালমান পুরো সময় শোতে থাকবেন না। প্রায় সাড়ে তিন মাস পর তিনি সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে, যাদের মধ্যে ফারাহ খান ও করণ জোহরের নাম আলোচনায় আছে। দুজনই আগেও একাধিকবার সালমানের জায়গায় শো পরিচালনা করেছেন।

দর্শকরা এবারও পাবেন নতুন আকর্ষণ। ‘বিগ বস ১৯’-এর থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতি নির্ধারণ করবে। এবারের আসরে থাকবেন ১৮ জন প্রতিযোগী, যাদের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে। শোটি প্রথমে জি–হটস্টার-এ সম্প্রচারিত হবে, পরে কালার্স টিভি-তে প্রচারিত হবে।

প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই অনুষ্ঠান এবারও দর্শকদের বিনোদনের নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত।




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

২৫ অগাস্ট, ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

২৫ অগাস্ট, ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

২৫ অগাস্ট, ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ন