শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আজ থেকে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১ ডিসেম্বর, ২০২১ ১২:১৩ অপরাহ্ন

    ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আজ থেকে
    বাসে হাফ ভাড়া

    পরিবহন মালিকদের ঘোষণা অনুযায়ী আজ থেকে শুধু ঢাকায় শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে বাসে হাফ ভাড়া কার্যকর হয়েছে। টানা ২০ দিনের আন্দোলনের প্রেক্ষিতে এ ঘোষণা দেন সংশ্লিষ্টরা। এর আগে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাসে সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।   

    জানা গেছে সরকারি বাসে হাফ ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ)। কিন্তু বেসরকারি বাস মালিকদের হাফ ভাড়া ঘোষণার বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হবে না। এনিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ফের ক্ষোভ প্রকাশ ও দাবি অব্যাহত রেখেছে।

    গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শর্ত সাপেক্ষে ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতে উল্যাহ। আজ বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ঢাকা মহানগরী এলাকার বাইরে কোথাও অর্ধেক ভাড়া নেওয়া হবে না।

    হাফ ভাড়ার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মালিক সমিতি। শিক্ষার্থীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ধেক ভাড়ার সুবিধা দেওয়া হবে। সরকারি, সাপ্তাহিক, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় অর্ধেক ভাড়া কার্যকর হবে না।


    ঢাকার বাইরের শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্ধেক ভাড়া কার্যকরা না হওয়া প্রসঙ্গে এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি অর্ধেক ভাড়া ঢাকা শহরের জন্য প্রযোজ্য। কারণ এটা এখানকার ছাত্র-ছাত্রীরা তাদের দাবির জন্য আন্দোলন করেছিল।’

    প্রজ্ঞাপন জারি না হওয়ার বিষয়ে এনায়েত উল্যাহ বলেন, ‘প্রজ্ঞাপন দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমাদের ঘোষণার পর বিআরটিএ এ বিষয়ে প্রজ্ঞাপন দিতে পারে।’




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর