শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিরাপদ অভিবাসনে সহযোগিতা বৃদ্ধি

    বাংলাদেশ ও গ্রিসের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষর 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩০ নভেম্বর, ২০২১ ০৬:৫৬ পূর্বাহ্ন

    বাংলাদেশ ও গ্রিসের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষর 
    আগ্রহপত্র স্বাক্ষর

    নিরাপদ অভিবাসন ও বৈধ পথে শ্রমিক আনয়নে সহযোগিতা বৃদ্ধির জন্য সোমবার (২৯ নভেম্বর ২০২১) দুপুরে এথেন্সে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী  ইমরান আহমদ, এমপি এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাকি  একটি আগ্রহপত্র (declaration of intent)  স্বাক্ষর করেন। 

    গ্রিক মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত  দ্বিপাক্ষিক সভায় উভয় মন্ত্রী অনিয়মিত অভিবাসনের বিপক্ষে স্ব স্ব অবস্থান তুলে ধরেন এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শ্রম অভিবাসনকে জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। 

    প্রবাসী কল্যাণ  ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বাংলাদেশের সাথে গ্রিসের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে  বলেন, বৈধ এবং নিয়মিত পথে অভিবাসনের প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান রয়েছে। তিনি আরো বলেন, বৈধ পথে বাংলাদেশ থেকে গ্রিসে শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হলে অবৈধ পথে শ্রমিক আসার প্রবণতা হ্রাস পাবে এবং এর ফলে উভয় দেশই উপকৃত হবে।  
    গ্রিসে বৈধ পথে বাংলাদেশ থেকে শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেন।    

    গ্রিক অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার সুযোগ রয়েছে এবং এই লক্ষ্যে তাঁর মন্ত্রণালয় কাজ করছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা এবং বৈধ পথে কর্মী আনার বিষয়সহ প্রবাসী কল্যাণ মন্ত্রীর উত্থাপিত বিষয়গুলি নিয়ে আলাপ-আলোচনা অব্যাহত রাখার কথা বলেন।  

    নিয়মিত শ্রম অভিবাসন জোরদার করতে গ্রিস শীঘ্রই বাংলাদেশের সাথে একটি সমজোতা স্মারক স্বাক্ষর করবে বলে গ্রিক মন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।  


    এই দ্বিপাক্ষিক সভায় প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ, দূতাবাসের কর্মকর্তা ও গ্রিক সরকারের অভিবাসন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রী গ্রিসের সিটিজেন প্রটেকশন মন্ত্রী প্যানাগিওটিস থিওডোরিকাকোস-এর সাথে তাঁর দপ্তরে অন্য আরেকটি বৈঠকে মিলিত হন। এ সময় দুই মন্ত্রী দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর