শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জুয়েলার্স সমিতির নতুন সভাপতি আনভীর, সম্পাদক দিলীপ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৯ নভেম্বর, ২০২১ ০৯:৫৯ অপরাহ্ন

    জুয়েলার্স সমিতির নতুন সভাপতি আনভীর, সম্পাদক দিলীপ
    জুয়েলার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক

    বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। আর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা।

    আজ সোমবার সমিতির ২০২১-২৩ মেয়াদের চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়। আনভীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন। 

    এর আগে সোমবার রাজধানীর বায়তুল মোকাররমের কার্যালয়ে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলমগীর শামসুল আলামিন (কাজল)। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একাধিক প্রর্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। মোট ৩৫ জনের কমিটি ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।

    কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে গুলজার আহমেদ, আনোয়ার হোসেন, এম এ হান্নান আজাদ, বাদল চন্দ্র রায়, ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, মো. আনিসুর রহমান, কাজী নাজনীন ইসলাম- এই ৭ জন নির্বাচিত হন। এ ছাড়া সহ-সম্পাদক পদে ৯ জন ও কোষাধ্যক্ষ পদে ১ জন নির্বাচিত হন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর