শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় আজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৮ নভেম্বর, ২০২১ ০৭:৪২ পূর্বাহ্ন

    বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় আজ
    আবরার

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে মারধর ও পিটিয়ে হত্যার ২৫ মাস পর মামলার রায় হচ্ছে আজ রোববার। 
    ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ হত্যা মামলার রায় ঘোষণা করবেন। রায়ে ২৫ আসামির দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছে পরিবার।

    সূত্রমতে, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরারকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ হত্যা মামলা করেন।

    ওই বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২৫ আসামিকে অভিযুক্ত করেন। গত বছরের ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন আদালত। ৫ অক্টোবর আবরারের বাবার সাক্ষ্য নেওয়ার মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ বছরের ৪ মার্চ সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ১৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন।

    আবরারের মা রোকেয়া খাতুন বলেন, ‘যাদের নির্যাতনে আমার ছেলে চলে গেল, তাদের সবার দৃষ্টান্তমূলক বিচার চাই। আশা করি, এই রায়ের মধ্য দিয়ে সবার কাছে একটা বার্তা যাবে, যাতে করে আর ভবিষ্যতে কেউ কোনো মায়ের বুক খালি করতে চেষ্টা না করে।’ 
     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর