শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শহীদ ডা. মিলন দিবস আজ

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ নভেম্বর, ২০২১ ০৭:২৩ পূর্বাহ্ন

    শহীদ ডা. মিলন দিবস আজ

    শহীদ ডা. মিলন দিবস আজ শনিবার। ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ঘাতকের গুলিতে তিনি নিহত হন। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম খান মিলন নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সংগঠক ছিলেন। আজ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে ডা. মিলনের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন করবে।

    দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন ।


    ডা. মিলনের ৩১তম মৃত্যুবার্ষিকী ও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী দল ও সংগঠনের পক্ষ থেকে  বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে।

    আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৮টায় দলটি ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করবে।
    ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখন নতুন গতিবেগ সঞ্চারিত হয়। পরে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সময়ের স্বৈরশাসনের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

    ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন ডা. মিলন। তিনি জাসদ ছাত্রলীগ ঢাকা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে তিনি চিকিত্সকদের সংগঠন বিএমএর সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৯০ সালের ২৭ নভেম্বর রিকশায় করে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে পৌঁছলে তাঁকে গুলি করা হয়। 

    আজ সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর