শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাবির ক ইউনিটের ফল প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক

    ৩ নভেম্বর, ২০২১ ০৮:১২ অপরাহ্ন

    ঢাবির ক ইউনিটের ফল প্রকাশ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

    এ বছর ক ইউনিটের পরীক্ষায় ১ হাজার ৮১৫টি আসনের জন্য ৯৪ হাজার ৫০৯ জন অংশ নেন। এদের মধ্যে লিখিত ও এমসিকিউতে সমন্বিতভাবে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

    শিক্ষার্থীরা admission.eis.du.ac.bd ওয়েবসাইটে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে। এ ছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে DU Ka টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন।

    পাস করা শিক্ষার্থীরা আগামী ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ৪ থেকে ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে। যথাযথভাবে ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। এছাড়া ফল নিরীক্ষণের জন্য ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে হবে বলে সংবাদ সম্মেলনে জানান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর