শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ট্যাক্স কার্ড ও সম্মাননা পেল ১৪১ ব্যক্তি প্রতিষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ নভেম্বর, ২০২১ ০৭:২৪ পূর্বাহ্ন

    ট্যাক্স কার্ড ও সম্মাননা পেল ১৪১ ব্যক্তি প্রতিষ্ঠান

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দীর্ঘ মেয়াদি ও সর্বোচ্চ করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা’ পুরস্কার পেল বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডসহ (ইডব্লিউএমজিএল) ১৪১ ব্যক্তি প্রতিষ্ঠান।

    বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের হাত থেকে ইডব্লিউএমজিএলের কার্ড ও সম্মাননা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের (সেক্টর-বি) হেড অফ ফাইন্যান্স নুরে আলম সিদ্দিকী।

    অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ আ হ ম মুস্তফা কামাল ও এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

    প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’ ক্যাটাগরিতে ইডব্লিউএমজিএল পরপর গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেল।

    ইডব্লিউএমজিএল-এর মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান হচ্ছে- দৈনিক কালের কণ্ঠ, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি পত্রিকা ডেইলি সান, টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোর, টি স্পোর্টস এবং রেডিও ক্যাপিটাল ৯৪.৮।

    প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরির সেরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ছাড়াও ট্রান্সক্রাফট লিমিটেড, মিডিয়া স্টার লিমিটেড ও সময় মিডিয়া ট্যাক্স কার্ড ও সম্মনা পেয়েছে।

    অন্যদিকে সাংবাদিক ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছেন ফরিদুর রেজা সাগর, আব্দুল মুকিত মজুমদার, মাহফুজ আনাম, মোহাম্মদ আবদুল মালেক ও মতিউর রহমান। জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

    ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।

    এ ছাড়া স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা পাবেন। বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা। ট্যাক্সকার্ড দেওয়ার পর থেকে এর মেয়াদ থাকবে এক বছর।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর