শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ব্যবসায়ীদের সরকারি ফান্ডে জাকাত আদায়ের অনুরোধ ঢাকা ডিসির

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ এপ্রিল, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    ব্যবসায়ীদের সরকারি ফান্ডে জাকাত আদায়ের অনুরোধ ঢাকা ডিসির

    ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেছেন, ব্যবসায়ীরা সরকারি জাকাত ফান্ডে নিয়মিত জকাত প্রদান করলে সরকারি জাকাত ফান্ড অনেক বেশি শক্তিশালী হবে। সরকারি জাকাত ফান্ডের অর্থ দিয়ে দরিদ্র্যদের আত্মনির্ভরশীল করা হয়। কুরআনে নির্দেশিত ৮ টি খাতে প্রকৃত হকদারদের মধ্যে জাকাতের অর্থ বিতরণ করা হয়।

    মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদান উদ্বুদ্ধকরণে বিশিষ্ট ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সরকারি জাকাত ফান্ডে ব্যবসায়ীদের জাকাত আদায়ের অনুরোধ করে জেলা প্রশাসক বলেন, হাদীসে রয়েছে হালাল রিযিকের ১০ ভাগের ৯ ভাগই রয়েছে ব্যবসার মধ্যে। ঢাকা জেলার ব্যবসায়ীরা সরকারি জাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে ঢাকা জেলার দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারবে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ মোঃ আব্দুল গণি ও ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

    স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াস মেহেদী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও জাকাত বোর্ডের সদস্য ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারেস সিনহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাহিনা আক্তার।  ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সার্বিক তত্ত¡াবধানে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিভাগের ৫ টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৭ এপ্রিল, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৭ এপ্রিল, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২৭ এপ্রিল, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৭ এপ্রিল, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন