শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যাকেই প্রার্থী করা হোক বিরোধিতা করা যাবে না: শেখ হাসিনা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ নভেম্বর, ২০২১ ০৮:৩৫ পূর্বাহ্ন

    যাকেই প্রার্থী করা হোক বিরোধিতা করা যাবে না: শেখ হাসিনা

    চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় এ আহবান জানান।

    সভায় শেখ হাসিনা বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়ী করার বিকল্প নেই। তাই নৌকার প্রার্থীদের জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

    আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় প্রার্থীদের পক্ষে সর্বাত্মক প্রচারণা চালাতে হবে। ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। মানুষকে সচেতন করতে হবে, আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বাড়াতে হবে। দল থেকে যাকেই প্রার্থী করা হোক না কেন, তার বিরোধিতা না করা যাবে না। বিদ্রোহী প্রার্থী এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

    গতকালের সভায় পাবনার আটঘরিয়া, নরসিংদীর রায়পুরা ও কক্সবাজারের টেকনাফ পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এ ছাড়া রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ৩৫৩টি ইউপিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। এরপর সভা মুলতবি করা হয়। আগামীকাল সোমবার বিকেল ৪টায় সভাটি আবার বসবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর