প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

জাগো কণ্ঠ ডেস্ক

১৬ নভেম্বর, ২০২১ ১০:১২ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রীর দপ্তরে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।


বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সুষ্ঠু, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। মানব পাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন ধরণের প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি উপযুক্ত দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। 


এছাড়াও, বৈঠকে তারা মানবপাচার প্রতিরোধ, গুণগত ও বৈধ শ্রম অভিবাসন নিশ্চিতকরণ, বাংলাদেশের কর্মীদের দক্ষতার মানোন্নয়ন, ইতালিতে বাংলাদেশের শ্রমবাজার স¤প্রসারণ এবং দু-দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহাদ্য-স¤প্রীতি নিয়ে আলোচনা করেন।#
 




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৬ নভেম্বর, ২০২১ ১০:১২ অপরাহ্ন