শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কৃষিখাতে বৃটেনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ নভেম্বর, ২০২১ ১০:২৪ অপরাহ্ন

    কৃষিখাতে বৃটেনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ

    কৃষির বাণিজ্যিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে  প্রযুক্তিগত ও পরিচালনা বিষয়ে বৃটেনের সহযোগিতা চায় বাংলাদেশ।

    আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের (Robert Chatterton Dickson) সাক্ষাতকালে মন্ত্রী এ আগ্রহ ব্যক্ত করেন।

    কৃষি উৎপাদনে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদনে সাফল্য আসলেও রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়ে আছে বাংলাদেশ। আমাদের অর্থের অভাব নেই, প্রয়োজন কারিগরি ও পরিচালনা সহযোগিতা। এক্ষেত্রে বাংলাদেশ বৃটেনের সহায়তা চায়। 

    এ সময় বাংলাদেশকে কৃষি প্রক্রিয়াজাত ও রপ্তানি বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন বৃটিশ হাইকমিশনার। তিনি বলেন, কৃষিতে সহযোগিতা বাড়ানোর জন্য বৃটেনের প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

    ইউরোপের বাজারে সতেজ শাকসবজি ও ফলমূল এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে কৃষিমন্ত্রীর নেতৃত্বে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা-ব্যবসায়ীদের একটি দল নেদারল্যান্ড ও বৃটেন সফরে যাচ্ছে, এ তথ্য জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশের ফলমূল, আলু এবং শাকসবজি রপ্তানি ও প্রক্রিয়াজাতের সম্ভাবনা অনেক। আমাদের এখন অনেক উদ্বৃত্ত ফসল রয়েছে। এগুলোকে আমরা ইউরোপের মূল বাজারে রপ্তানি করতে চাই। এখন যা রপ্তানি হচ্ছে তার মূল ক্রেতা হলো প্রবাসী বাংলাদেশিরা। এ সফরে বৃটেনের ব্যবসায়ী সংগঠন ও শীর্ষস্থানীয় চেইনশপ বা সুপার মার্কেটের সাথে আলোচনা করা হবে। 

    কৃষিমন্ত্রী আরো বলেন, বৃটেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। স্বাধীনতা সংগ্রামের শুরু থেকেই বৃটেনের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর