শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী প্রেপ্তার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ নভেম্বর, ২০২১ ০২:০২ অপরাহ্ন

    গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী প্রেপ্তার

    রাজধানীর যাত্রাবাড়ী এলাকা  থেকে ৬৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

    র‌্যাব-১০ এর মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”  শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

    এরই ধারাবাহিকতায় গত ১৪  তারিখ আনুমানিক সকাল সকালে সাড়ে ৮ টায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৭ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৫৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। হেনরি বিশ্বাশ (৪৩) ও ২। মোঃ মাহবুব (৩৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ৪টি মোবাইল ফোন ও নগদ- ৯০০ টাকা উদ্ধার করা হয়।

    এছাড়া একই তারিখ আনুমানিক সকাল সাড়ে ৯টায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সুমন আহমেদ (২২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর